টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
কাদের সিদ্দিকী
টাঙ্গাইলের ভূঞাপুরে কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটেছে৷
মারা গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।বুধবার (৭ আগস্ট) দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
আমি যদি সত্যি কারের হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে, জাতি যদি মনে করে মুক্তিযুদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চাইনা? তাহলে বলবো আমি হেরে গেছি আর সঙ্গে বঙ্গবন্ধু হেরে গিয়েছে বলে মন্তব্য করেছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন গামছা প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ’৭১ সালে সখীপুরের সকল মানুষের সহযোগিতা নিয়ে এখানে যুদ্ধ করেছি। এই এলাাকার সবাই আমার সাথে যুদ্ধ করেছে। তাই এখানে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ নাই।’
কৃষক শ্রমিক জনতা লীগ ৩০০ আসনেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।